ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি যানজট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৫৫ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই যানজট সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড থেকে ভবেরচর কলেজ রোড হয়ে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত ঢাকামুখী লেনে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। বিশেষ করে জামালদী মেঘনা সেতু এলাকা থেকে ভবেরচর পর্যন্ত সড়কে গাড়ির চাপ বেশি দেখা যায়।

যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, লরি, মাইক্রোবাস ও প্রাইভেটকার ধীরগতিতে চলাচল করছে। এতে জরুরি সেবাসহ দৈনন্দিন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

দুপুর ৩টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উপলক্ষে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement