ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:১৬ পিএম
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলসেতুর নিচের গাইড ওয়ালের পাশে থাকা ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহত জুবায়ের আহমেদ উপজেলার সদর ইউনিয়নের সড়ইবাড়ি গ্রামের বাসিন্দা, চোরাগ আলীর ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার সকালে জুবায়ের কয়েকজন বন্ধুর সঙ্গে শ্রীমঙ্গলে বেড়াতে যান। ফেরার পথে তারা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের দিকে আসছিলেন। এ সময় অন্যরা ট্রেনের ভেতরে থাকলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে বসেন।

যাত্রাপথে কমলগঞ্জের লাউয়াছড়া পাহাড়ি এলাকায় পৌঁছালে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিচে পড়ে যান। পরে রেলসেতুর গাইড ওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝