ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় গ্রেফতার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি দল উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে অভিযান চালায়। এসআই মনিরুল ইসলাম, এএসআই আলী আকবর, এএসআই ফয়েজ আহমেদ, এএসআই আমির হোসেন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইয়াবা লেনদেনের সময় তিনজনকে আটক করা হয়। অভিযানে খাইরগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের সুরুজ আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৮), আব্দুল করিমের পুত্র শরীফ উদ্দিন (২৫) এবং মৃত আখলিছ আলীর পুত্র শিপন আহমেদ (২৬)।

দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মো. শামছ উদ্দিন খান জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝