ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সঠিক পথে না ফিরলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন: সরকারকে শফিকুর রহমান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:১৬ পিএম আপডেট: ২৩.০৩.২০২৬ ৬:১৯ পিএম
X

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না।

তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন। জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে তা প্রতিহত করা হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। “এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কীভাবে খুঁজে পাবেন?”—প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, “নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারাদেশের মানুষ—এই জুলাই যোদ্ধারা—আপনাদের ক্ষমা করবে না।”

সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, “সে বাড়িতে আমি থাকব না। দেশের প্রয়োজনে ও রাষ্ট্রীয় কাজে, বিশেষ করে বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য এটি ব্যবহার করা হবে।”

তিনি আরও বলেন, সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে তারা সহযোগিতা ও সমর্থন করবেন। তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করা হবে এবং প্রয়োজন হলে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝