ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম
X

সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা। ভিন্ন আবহে হলেও উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি ছিল অনন্য।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। জামাতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ঈদের নামাজ আদায়ের পর দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা মানবতার কল্যাণ, বৈশ্বিক সংকট নিরসন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের জন্য দোয়া করেন।

নামাজ শেষে আনন্দঘন পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। ভিন্ন দিনে ঈদ উদযাপন হলেও তাদের মাঝে কোনো বিভেদ ছিল না; বরং ছিল একতা, ভালোবাসা ও ধর্মীয় সম্প্রীতির প্রকাশ।

স্থানীয়রা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করলেও এর মূল চেতনা একই—আত্মশুদ্ধি, ত্যাগ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি। এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ব ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেয় বলেও তারা মনে করেন।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝