ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৫৩ পিএম
X

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক বিমানের ছয়জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সেন্টকমের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার ইরাকে বিধ্বস্ত হওয়া ইউএস কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানের ছয়জন ক্রুর মৃত্যু হয়েছে। এর আগে চারজন ক্রুর মৃত্যুর খবর জানানো হলেও আজ সবারই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, শত্রুপক্ষের হামলা বা মিত্র বাহিনীর ভুলবশত কোনো হামলার কারণে এই দুর্ঘটনা ঘটেনি।

অন্যদিকে, ইরানি সমর্থিত গোষ্ঠীগুলোর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক’ বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। তবে তাদের এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ দিতে পারেনি গোষ্ঠীটি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এক্সে জানিয়েছেন, এই দুর্ঘটনার সময় সেখানে আরও একটি বিমান অবস্থান করছিল। তবে সেটি নিরাপদেই ইসরায়েলে অবতরণ করতে সক্ষম হয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝