ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৫৫ পিএম
X

কিশোরগঞ্জের হোসেনপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পৌর এলাকা ও পুমদি ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী-মাসনাদ। এ সময় উপজেলার পুমদি ইউনিয়নের পাইপুডা বিল এলাকায় অবৈধভাবে মাটি ব্যবসা পরিচালনার অপরাধে মো. বাচ্চু মিয়া নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া মাটি কাটা ও ব্যবসা পরিচালনার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী-মাসনাদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝