ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে গ্রামবাসীদের নিয়ে মাদক কারবারিদের ধাওয়া করে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— লাভরাপাড়া এলাকার সরজু মিয়ার ছেলে আবু হানিফ (৩২) ও ঠাকুরবাড়িরটেক এলাকার ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (২০)।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হন। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক বহনকারী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদক কারবারিদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় মাদক কারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের ওপর হামলা চালায়। হামলায় ৮ জন যুবদল নেতাকর্মী আহত হন। একপর্যায়ে মাদক কারবারিদের অন্য সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন ও ইমন হাসান আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মোল্লাসহ ৬ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এসএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝