বাগেরহাটের মোংলার দ্বীগরাজে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্টগার্ড সদস্য নিজ অস্ত্র দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন।
ঘটনা ঘটে বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে। আশেপাশের কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, শুনেছি কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।
জেইউ/আরএন