ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট-বাজি উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৮:২১ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, সিরাপ ও চকলেট বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আশ্রয়ন বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১০ বোতল ফেয়ারডাইল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে চরচিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেট বাজি উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দ করা ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তবর্তী জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement