ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বেঁচে থাক একটি গোলাপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম আপডেট: ০৫.০৩.২০২৬ ৪:৪৪ পিএম
X

সেই কবে পাড়ার নাটক দেখেছিলাম মনে নেই 
বাজারে যাত্রাপালা – চল্লিশ বছর তো হবেই
ভিলেনের ভয়ংকর অট্টহাসি, স্টেজের এককোনায় 
ভয়ে জড়সড় ‘বসরাই গোলাপে’র রক্তশূন্য মুখ–মনে মনে দোয়া-দরূদ পাঠ করি, পাপড়ি ঝরার আগেই যেন মৃগী রোগী হয় খলনায়ক–কষ্টি গাছে ব্যাঙের বাসার মতো ওর মুখ যেন ফেনায় ফেনায় ভরে যায় 
অবশ হয়ে যায় যেন হস্তপদস্কন্দ;
তাতে নাটক না জমে না জমুক 
দর্শকেরা রসবঞ্চিত হোক 
আমার কিছু যায় আসে না
নাটকের শেষ অঙ্ক পর্যন্ত অপেক্ষা করার দম আমার বুকে নেই –এখনই নায়ক আসুক অমিত শক্তি নিয়ে গড়ে তুলুক কাঁটার প্রাকার;
লৌহজালিকার সুতীক্ষ্ণ ধারে দানবের লোমশ শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে 
শুকনো খড়ের মত ঝুলে থাকুক;
মৃৎপ্রদীপের নরম আলোয় বেঁচে থাক 
একটি গোলাপ–সাহসী সুন্দর সুসভ্য পৃথিবী। 

– মনিরুজ্জামান বাদল
৪ মার্চ ২০২৬
ঢাকা।  



Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝