ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোয়ারাবাজারে গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগ, প্রতিবাদ করায় মারধর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
X

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার কলোনী (ফকিরপাড়া) এলাকায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। পরে এর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা গৃহীনী (৩২) এর স্বামী প্রবাসে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মোঃ রবি মিয়া (২২) তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এশা ও তারাবির নামাজ শেষে ঘরে ফেরার পর অভিযুক্ত রবি মিয়া তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক স্পর্শ ও অশালীন আচরণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মীমাংসার উদ্যোগ নেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ঘটনার কথা অস্বীকার করে উল্টো ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করে।

এরপর রবিবার (১মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা দলবলসহ তার বাড়িতে এসে তাকে মারধর ও গালিগালাজ করে এবং মানহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন সালমা বেগম।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

এমএটিবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝