ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ২:২৪ পিএম
X

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরঘাটা রাইচমিল মোড়ে বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী বিএনপির কার্যালয় পুড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, 'আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। পুড়েছে সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রীর ছবিও। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।'

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, 'দুর্বৃত্তদের আগুন দেওয়ার খবর পেয়ে রাতে এবং সকালে একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিএনপির কার্যালয়ের কয়েকটি চেয়ার পুড়ে গেছে। ঘটনাস্থলে পড়ে থাকা খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

এমজেডআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝