ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাঙ্গামাটিতে মন্ত্রী দীপেন দেওয়ান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৩ পিএম আপডেট: ২৭.০২.২০২৬ ৯:০৪ পিএম
X

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো রাঙ্গামাটিতে এসে পৌঁছালে তাকে বরণ করে নিয়েছে রাঙ্গামাটি জেলাবাসী ও রাঙ্গামাটি প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার রাঙ্গামাটির নিজ সংসদীয় আসনে পৌঁছালে রাঙ্গামাটি গোদারপাড় এলাকায় থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু হয়।

নব নির্বাচিত মন্ত্রী দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউসে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব:) অরূপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিএসসি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো রাঙ্গামাটি আসার পর তিনি সাংবাদিকদের বলেন, “পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরানিত করতে সকলকে নিয়ে কাজ করে যাব। পাহাড়ের উন্নয়নে কোনো ধনের বৈষম্য থাকবে না।”

তিনি বলেন, “১৮০ দিনের একটি লক্ষ্য হাতে নিয়েছি। আগে কাজ করব, তার পর আপনাদের কাছে দৃশ্যমান একটি প্রতিবেদন উপস্থাপন করব। পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এমন কোনো কাজ হতে দেবো না।”

মন্ত্রী আরও বলেন, “উন্নয়নে প্রথম বলে কোনো কথা নেই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সকল সেক্টরের উন্নয়ন করাটাই আমাদের মূল লক্ষ্য। পাহাড়ের সকল মানুষের উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। যেখানে দীর্ঘ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে আমরা উন্নয়নের কাজ শুরু করব।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই বিএনপির নেতাকর্মীদের মূল লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাই প্রতিটি নেতাকর্মীকে জনগণের সেবার মানসিকতা নিয়ে দলের কাজ করার আহ্বান জানাই।”

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝