ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার জব্দ, গ্রেফতার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০০ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩৮ কার্টন (১,৮২৪ পিস) বিয়ার জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বিয়ার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার পাথরঘাট সংলগ্ন চায়না বাংলা কংক্রিট অ্যান্ড ব্লক ইন্ডাস্ট্রির ভেতরে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো. মেহেদী হাসান (৩৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার জৈন্তাপুর এলাকার মো. নিজামুদ্দিনের ছেলে মো. নাজির হোসেন (২১) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগলা এলাকার আব্দুল বারেকের ছেলে আমানউল্লাহ (২১)। এদের মধ্যে মেহেদী হাসান ও নাজির হোসেন কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া বিয়ার ও জব্দ করা পিকআপ ভ্যান থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝