ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ কিশোর নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম আপডেট: ২৪.০২.২০২৬ ৮:৪৫ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জে এশিয়ান হাইওয়ের ওপর ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সন্ধ্যায় কাঞ্চন হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) এবং একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের এ বছর লিটন এঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন, এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নাম্বারবিহীন আরটিআর মোটরসাইকেল এশিয়ান হাইওয়ে দিয়ে চলছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৪-১১৮৬ নম্বরের একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে, বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

আরএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝