ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে ফেসবুকে পোস্ট করে যুবকের আত্মহত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম
X

'তোমরা কেউ মেয়েদের পাল্লায় পরোনা' ফেসবুকে এমন স্ট্যাটাস পোস্ট করে পঞ্চগড়ের বোদায় শিপু দেব (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৬ টায় প্রতিদিনের মতো উঠান ঝাড়ু দিতে গিয়ে প্রতিবেশী একজন মহিলা বাড়ি থেকে ৫০ গজ দূরে আমগাছের সাথে রশিতে ঝুলানো অবস্থায় শিপু দেবের লাশ দেখতে পায়। মৃত শিপু দেব এর পিতা কৃষ্ণ বর্মন, মাতা কর্ণবালা, সাং মন্ডলেরহাট বোসপাড়া, ৮ নং সদর ইউনিয়নের বাসিন্দা ও পেশায় একজন নাপিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিপু দেব ব্যাংহারী ইউনিয়নের তেপুকুরিয়া বাজারে একটি সেলুনের দোকানে নাপিতের কাজ করতো। গতকাল রাত ১০ টার দিকে তার এক ভাতিজাকে 'আমি চলে গেলাম ভালো থাকিস তোরা, যাচ্ছি ওপারে, আর ফিরবো না' এসএমএস করে। সে আনুমানিক রাত ১১ টায় বাড়িতে ফিরে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। প্রেমঘটিত কারণে সে এমন ঘটনা ঘটায় থাকতে পারে বলে অনেকের ধারণা। 

এ বিষয়ে বোদা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক জানান, আত্মহত্যার খবর শুনে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় মনে হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে এর সঠিকতা যাচাই সম্ভব হবে।

এসআইএস/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝