ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অভিযোগে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রহিদুল ইসলাম (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদক সেবন করে তিনি প্রায়ই বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। মাদক কেনার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার দুপুরে স্থানীয়রা তাকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি তার বাবা-মাকে জানানো হলে তাদের সম্মতিতে রহিদুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে পুলিশ তাকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে পড়ায় রহিদুলের আচরণে তার পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। মাদক সেবনের টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানান তারা।

ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের দণ্ডাদেশের পর বুধবার বিকেলে রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝