ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুর কারাগারে সাজা শেষের দিন কয়েদির মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯:৪২ পিএম
X

দিনাজপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মো. নাদিম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

মৃত নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে আসেন নাদিম। বুধবার (২৬ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল এবং আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।

কারাগার সূত্র আরও জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাদিম। পরে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন কয়েদি নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝