ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১৮ পিএম
X

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ও নাতি আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া-দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে ছেলে ও নাতির সঙ্গে জয়পুরহাটে ফিরছিলেন তিনি। ভোর ৪টার দিকে গাড়িটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় আলতাফুন্নেসা, তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬) গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝