ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম
X

খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি।

র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে খুলনার দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোডে জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘর থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমিসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৃত শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৩), নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (৩০) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় মমিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিদের কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝