ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


তিনি বলেন, ঝড়ে কোনো মানুষের ঘরবাড়ি ভেঙে গেলে প্রথমে সেই ঘর তৈরি ও খাবারের ব্যবস্থা করতে হয়। অন্তর্বর্তী সরকারও ঠিক সেই কাজ করেছে। এখন বর্তমান সরকার সেই ভিত্তির ওপর আরও ভালোভাবে কাজ করবে।


বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কুমারভোগ এলাকায় সাবরিনা মঞ্জুর নামের একটি স্থানীয় উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।


সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ওইসময় ফ্যাসিস্টরা বিভিন্নভাবে মব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। ফলে তাদের গ্রহণযোগ্যতা অন্য যেকোনো সরকারের চেয়ে অনেক বেশি।’


সাবরিনা মঞ্জুর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে দেশের বড় দুই সমস্যা হিসেবে দুর্নীতি ও মাদককে চিহ্নিত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে মাদকাসক্তি বাড়ছে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা ও বিকেলে খেলাধুলায় যুক্ত হলে মাদক থেকে দূরে থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এসময় শিমুলিয়া মুকুট মঙ্গল ক্লাবের সভাপতি জিয়াউর ইসলাম মাসুদ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, আতাউর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝