ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে (কসাই) ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ফুলবাড়ী বাজারে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মাংস বিক্রেতা একরামুল হককে এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা।

ব্যবসায়ী একরামুল হক সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় স্থানীয় জনতা একরামুল হককে হাতেনাতে আটক করেন। পরে তারা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনারকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ওই মাংস বিক্রেতাকে অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বিকেলে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানার পুলিশের উপস্থিতিতে জব্দকৃত পচা মাংস জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা মাংস বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মাংস বিক্রেতা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। তিনি আরও জানান, রমজান মাসে জনস্বাস্থ্যের ক্ষতি করতে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝