ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, গ্রেফতার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
X

গাইবান্ধা শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমারুল ইসলাম শাবিন, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ১২ থেকে ১৪ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩ টায় শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। দলের বাকি সদস্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
 
টিএইচজে/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝