ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকারা এলাকায় প্রাচীন বুড়ি নদীর তীরে ভেকু দিয়ে মাটি কেটে বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নদী শুকনো থাকায় তীর থেকে নদীতে প্রায় ৭০-৮০ ফুট বুড়ি নদীর সীমানা মারিয়ে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। সেখানে পুরোটাই নদীর জায়গা ভরাট করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে।

নবীনগরের পৌর এলাকার জল্লা ও কনিকারা  গ্রামের সংযোগ সড়কের সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। 

স্থানীয়রা জানায়, প্রায় কয়েক মাস ধরে এলাকার একটি সঙ্ঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী ভরাট করে এ বালু ব্যাবসা উদ্যোগ নিয়েছে।তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। যে দলই সরকার গঠন করুক, সে দলেরই লোক তাদের এই নদী ভরাট করে বালু ব্যাবসায় জড়িত থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীর জায়গা দখল করা হচ্ছে, যা আইনত দন্ডনিয় অপরাধ। 

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘খোঁজখবর নিয়ে জেনেছি দখলকৃত জায়গাটি নদীর। নদী দখলের অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের সভাপতি শামিম আহামেদ জানান, বুড়ি নদী এমনিতেই ভড়াট হয়ে যাচ্ছে। খোঁজখবর নিয়ে জেনেছি দখলকৃত জায়গাটি বুড়িনদীর। নদী দখলের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবী জানান তিনি।

এমএসপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝