ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পেকুয়ায় অটোরিকশাকে বাসের চাপায় শিশু নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
X

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশাকে যাত্রীবাহী বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া-মগনামা সড়কের আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাহাসিন (২) আবদুল হকের সন্তান।  বলে জানা গেছে। 

হতাহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তারা কক্সবাজারের ঈদগাঁও পালাকাটা এলাকার বাড়ি থেকে নানার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাত জন আহত হন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝