ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা, ‘জয় বাংলা’ স্লোগান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম
X
Advertisement

দেড় বছর পর নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী কয়েকজন নেতাকর্মী দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের সামনে একটি ব্যানার টানান।

এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি” স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে কার্যালয়টির দরজা-জানালা খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্যালয়টিতে মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় ভবনের সামনের অংশ টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement