ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৩০ বছরের মধ্যে বড় তেলের খনির সন্ধান মিললো সাইবেরিয়ায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম
X
Advertisement

নিজেদের বৃহত্তম প্রদেশ সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে জ্বালানি তেলের বড় একটি খনির সন্ধান পেয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম নেফ্ট শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নতুন এ খনিটি গত ৩০ বছরের মধ্যে সাইবেরিয়ায় প্রাপ্ত খনিগুলোর মধ্যে বৃহত্তম।

ইয়ামাল উপদ্বীপটি উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের কাছাকাছি। উপদ্বীপের বড় অংশই পুরু বরফে ঢাকা থাকে প্রায় সারা বছর। সেই বরফে ঢাকা এলাকাতেই সন্ধান পাওয়া গেছে খনিটির। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, খনিটিতে কমপক্ষে ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত আছে।

ইয়ামাল উপদ্বীপটি সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত। সাইবেরিয়ার এই অঞ্চলটি তেল এবং গ্যাসে বেশ সমৃদ্ধ। শুক্রবারের বিবৃতিতে গ্যাজপ্রম নেফ্ট জানিয়েছে প্রায় তিন বছর ধরে টু-ডি এবং থ্রি-ডি সিসমিক, জিওলজিক্যাল এবং হাইড্রোনেমিক পদ্ধতিতে অনুসন্ধান চালানোর পর সন্ধান মিলেছে এই খনির।

গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে-কে বলেন, 'ইয়ামাল উপদ্বীপে যে খনিটির সন্ধান আমরা পেয়েছি, গত ৩০ বছরের মধ্যে এত বড় খনির সন্ধান এ অঞ্চলে পাওয়া যায়নি। আমাদের ধারণা, সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে এমন আরও তেল ও গ্যাসের খনি রয়েছে, যেগুলোর সন্ধান আমরা পাইনি। তাই দক্ষিণ সাইবেরিয়ায় আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।'

১ কোটি ৭০ লাখ বর্গকিলোমিটার আয়তনের দেশ রাশিয়ায় স্থলভাগে এবং সাগরে বেশ কয়েকটি তেলের খনি রয়েছে। যেসব তেলের খনিতে ৩ কোটি থেকে ৩০ কোটি টন তেলের মজুত রয়েছে, সেগুলোকে বড় খনি হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।

সূত্র: আরটি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement