ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিলেন বিএনপি নেতা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২১ পিএম
X

ভোটে জিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে, আওয়ামী লীগের ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড় উঠে।

চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, “সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান যে কাজটি করেছেন, তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের জন্য অনন্য উদাহরণ। আজ তিনি অফিসটি তালামুক্ত করেছেন।”

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলতে শোনা যায়, “আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয়, এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে।”

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপনকে বলতে শোনা যায়, “বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ কোন অনৈতিক চেষ্টা করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারো নস্যাৎ করবো। দলমত নির্বিশেষে আমরা সবাই এলাকায় থাকতে চাই।”

বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে বলতে শোনা যায়, “কিছুক্ষণ আগে আমি জানলাম, আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো—প্রত্যেক দলে কমবেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। 

তাদেরকে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতেই আমাদের এলাকার শাস্তি-শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে। আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই—আপনারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। কোন প্রকার অন্যায় করবেন না। আপনাদের গায়ে কেউ যদি অন্যায় আচরণ দেয়, আমাকে জানাবেন। কোন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেবো না।”

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, “এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে। এই অফিসে আপাতত আমরা মুক্তিযোদ্ধারা থাকবো। আওয়ামী লীগের কোন কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।”

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বলেন, “এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা না সৃষ্টি করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছি। এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।”

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝