ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তারেক রহমানকে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির অভিনন্দন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২০ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ৬:৩৪ পিএম
X

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

বিবৃতিতে তিনি বলেন, তারেক রহমানকে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া রইল। আওয়ামী লীগ সরকারের যে কারণে বিপর্যয় হয়েছে তার একটি কারণ ছিল সন্ত্রাস ও লুটেরাদের লালন পালন করা। যে সকল সুবিধাবাদীরা আওয়ামী লীগ সরকারের আদলে থেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা, গুম ও নির্যাতন করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। ওই সকল অপরাধীরা আওয়ামী সরকারের আমলের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য বিএনপির নেতাদের নিকট ধর্ণা দিচ্ছে। এই সকল সুবিধাবাদীরা যেন পার পেতে না পারে।

তিনি আরও বলেন, এই নির্বাচনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীদের পক্ষে জোরালো ভূমিকা পালনের চেষ্টা করেছে। এই ঐক্য আগামী দিনে একটি ইনসাফভিত্তিক দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন ইসলামী  দলগুলোর সাথে ঐক্যের কোনো বিকল্প যেন না ঘটে। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী দিনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি বিএনপির সাথে কাজ করে যাব।

সর্বোপরি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

এমএ



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝