ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বিজয়ী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
X

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুর ৪ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ১ লক্ষ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা ১ লক্ষ ২৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৩৮ হাজার ৯০৮।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরা এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান সরকার জানান, ভোট গণণার চূড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এগিয়ে থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ তথ্যাদি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সরকারিভাবে ঘোষণা করবেন।

এমইউএ/এসআর 



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝