ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোমস্তাপুরে বিএনপি নেতার কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৮:২১ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটারদের মাঝে প্রকাশ্য অর্থ বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই কেন্দ্রের সামনে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে অর্থ বিতরণের সময় রহনপুর পৌর এলাকার নতুন বাজার এলাকার মৃত গাজীউদ্দিনের ছেলে বিএনপি নেতা খায়রুল ইসলাম (৬০)কে হাতেনাতে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে নির্বাচনী ট্রাইবুনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ২হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

এনআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝