ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তালতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম
X

বরগুনার তালতলীতে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য আলী আহম্মদ বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। পথে কালিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং প্রশাসনের টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে যথাযথ সহযোগিতা দেওয়া হবে।

এইচএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝