ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ব্যালট ছেঁড়ায় ইংল্যান্ড প্রবাসীর কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম
X

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল নামে এক ইংল্যান্ড প্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট প্রদান না করে একটি ব্যালট পেপার নিয়ে তা ছিঁড়ে ফেলেন। এ সময় দায়িত্বরত সেনাসদস্যরা তাকে নিবৃত্ত করতে এগিয়ে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গ ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আহাদুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪ লাখ ৬১ হাজার ২৮৯ ভোটার নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয়ভাবে বিএনপির রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানা গেছে।

এসএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝