ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ব্যালট পেপার চুরি, যুবকের কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৬:০৩ পিএম
X

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরি করে পালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌণে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা (২৮) উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের বাসিন্দা।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, 'সকালে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিল ওই যুবক। এ সময় তাকে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।'

পিএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝