ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপিকে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির সমর্থন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ২:৩৬ পিএম
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে সমর্থন জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

ইউনাইটেড ইসলামী পার্টির সারাদেশের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষে নির্বাচন করার জন্য নির্দেশ প্রদান করেছেন তিনি।

পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, 'দেশ ও জাতির স্বার্থে আমরা জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন জানাই। সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান যেভাবে গণমানুষের কাছে ছুটে গিয়েছেন তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট।'

তিনি বলেন, 'দলবল নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে তারেক জিয়াকে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করলে দেশ ও জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ।'

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বাংলার মানুষের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মাওলানা মো. ইসমাইল হোসাইন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝