ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
X

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে প্রতিটি পরিবারের অভিভাবক—অর্থাৎ পরিবারের নারী সদস্য, যিনি মা কিংবা পরিবারের দায়িত্বশীল অভিভাবক—তার জন্য একটি ফ্যামিলি কার্ড থাকবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তাঁদের যোগ্য সন্তান তারেক রহমান সবসময় নারীদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করেছেন—যে সুযোগ-সুবিধা অতীতের কোনো সরকার দেয়নি। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাবেন নারীরা।

নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষক কার্ড চালু, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙনসহ উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ এবং উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিদা শাফিজ বিন্তি প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভা শেষে শহরের প্রধান সড়কে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করলে পুরো শহর জনস্রোতে পরিণত হয়।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝