ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সার্কাস
✎ মনিরুজ্জামান বাদল
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম
X
Advertisement

সার্কাসের সেই মেয়েটির জন্য আমার কষ্ট হয়
চিনচিন ব্যথা করে বুকের বামপাশে–
একে ভালোবাসা কিংবা প্রেম বলাই যায়!
কিছু দ্বিধা কিছু অনিশ্চিত ছায়া থাকলেই
নিশ্চিত হই অন্য আয়নায় দেখি নিজের ছবি;

শারীরিক কসরতে কথার ফুলঝুরি 
কাতুকুতু হাস্যরসে হাতির টোলে বসা
বাঘের বিড়াল সাজা গাধার পিঠে ভাঁড়দের ভিড়
বানরের বাঁদরামি আয়োজন বলুন কী নেই! 

মেলার সব গেইট খোলা 
জর্জ অরওয়েলের খামার বেদখল হয়ে গেছে 
সূর্য তো গায়ে আগুন লাগায়!
চাঁদে রোমান্টিকতার বয়স কই– চলো আঁধারে বসি মুখোমুখি ;

সময় নেই, ছিনাল আমি জানোই তো
ডিজিটাল তসবিহ গুনি–ওর জন্য তুলে রাখি 
দুধের সর জমিয়ে জমিয়ে 
মালাই তুলে দিই মুখে গণেশের চকচকে ভুড়ি
বেলুন আমার আকাশ ভ্রমণের বাহন;

বাঁধন ছিঁড়ে গেলে কচি কষ্টকষ নেমে যায়  
শিরদাঁড়া ধরে বোঁটা থেকে চলে যাই দূরে বহুদূরে– ধবধবা সাদা উরুতে ইলাস্টিকের 
কালচে দাগের সৌন্দর্য নিয়ে ও তখন 
পুলসিরাতের সুতোয় হেঁটে চলে– আর আমি 
নিচে বসে দর্শক হয়ে দুরুদুরু বক্ষে দেখি- 
সার্কাসের বাহাদুরি!
Advertisement
Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement