ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালো টাকা ছড়ানো হচ্ছে, কর্মী সমর্থকদের হুমকী দিচ্ছে: হাতপাখা প্রতীকের প্রার্থী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম
X

নারায়ণগঞ্জ-৪ আসনের ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী ইসমাইল সিরাজী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে জলাবদ্ধতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং যুব সমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি বক্তাবলীতে ব্রীজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবো।

তিনি আরো বলেন, বর্তমানে কালো টাকা ছড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মী সমর্থকদের হুমকী ধমকী দেয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাইনা।
 
শনিবার বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভায় এসব কথা বলেন তিনি। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝