ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ইমরানুর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম
X
Advertisement

৬০ মিটার স্প্রিন্টের হিটে দ্বিতীয় হয়ে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন ইমরানুর রহমান। 

শুক্রবার চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার হিটে তিনি সময় নিয়েছেন ৬.৭৩ সেকেন্ড। হিটে তার চেয়ে কম সময় নিয়েছেন কেবল জাপানের অ্যাথলেট কিরিউ ইয়োশিহিদে। তিনি সময় নিয়েছেন ৬.৬৭ সেকেন্ড।

হিটে শীর্ষ ৪ নিশ্চিত করার ফলে তিনি সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছেন। তার সঙ্গে জাপানের কিরিউ বাদেও আছেন হংকংয়ের অ্যাথলেট কোন চুন টিং ও সৌদি আরবের আব্দুল্লাহ মোহাম্মদ দাউদ।

এশিয়ান পর্যায়ের এই টুর্নামেন্টে এটাই অবশ্য ইমরানুরের সেরা সাফল্য নয়। ২০২৩ সালে এই প্রতিযোগিতাতেই তিনি সোনা জিতেছিলেন। এমন সাফল্য এশিয়ান পর্যায়ে অর্জন করতে পারেননি আর কোনো বাংলাদেশিই।

২০২৪ সালে অবশ্য ৬০ মিটার স্প্রিন্টে তিনি চতুর্থ হয়ে প্রতিযোগিতা শেষ করেছিলেন। হারানো সেই মুকুট পুনরুদ্ধারের মিশন নিয়ে আজ তিনি নামবেন লড়াইয়ে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement