ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল আবেদিন নিশান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন সুজন, পৌর যুবদলের সদস্য মেহেদী হাসান হেদায়েত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

জামায়াতে যোগদানকারী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন বলেন, “দীর্ঘ চিন্তা-ভাবনার পর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি, এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যেই আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।”

জেলা জামায়াতের এক নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগতদের শুভেচ্ছা জানিয়ে এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহামুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, যুব জামায়াতের শহর সভাপতি নাছির উদ্দিন এবং আইনজীবী নেতা অ্যাডভোকেট মাহির আসহাব প্রমুখ।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement