ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে যুবদল নেতা সোহাগকে বহিস্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ০১.০২.২০২৬ ৩:৪৮ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

আওয়ামী লীগের লোকজনকে সংগঠিত করে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার অভিযোগে মুন্সীগঞ্জে যুবদল নেতা মাহাবুব হাসান সোহাগকে বহিস্কার করা হয়েছে। 

সোহাগ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ছিলেন। 

শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল  ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।

মিনহাজুল ইসলাম বলেন, 'দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হাসান সোহাগকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।'

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জানান তিনি। 

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝