ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্ধারিত হবে: আসিফ মাহমুদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আগামী ১২ তারিখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে ভোট দিতে দেশের মানুষ মুখিয়ে আছে। 

তিনি বলেন, ১১ দলীয় জোটের সকল নেতাকর্মী ভোটাধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং ভোটকেন্দ্র পাহারা দেবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলামের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ আরও বলেন, আগামী ১২ তারিখের পর নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং এর মধ্য দিয়েই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. জাহিদুর ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, ভালুকা উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশীদ খান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টার প্রমুখ।

পথসভা শেষে ভালুকা বাসস্ট্যান্ড থেকে একটি পথযাত্রা বের করা হয়।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝