ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ১২৮ জেলে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম
X

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১২৮ জন বাংলাদেশি জেলে। একই সঙ্গে বাংলাদেশের কারাগারে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তির পর বাংলাদেশি জেলেদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে বিসিজিএস জাহাজের অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরের পশ্চিম আইএমবিএল এলাকায় দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের হস্তান্তর-গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় ভারতে আটক থাকা এফবি আদিব–২, এফবি মায়ের দোয়া, এফবি নূরে মদিনা, এফবি আমিনা গনি ও এফবি আল্লাহ মালিক নামের পাঁচটি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তর থেকে ১২৮ জন জেলেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফিশিং বোটগুলো সংশ্লিষ্ট মহাজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে। বন্দি বিনিময় চুক্তির আওতায় এফবি শুভ যাত্রা ও এফবি অনি–২ নামের দুটি ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে বাংলাদেশ কোস্ট গার্ড।

জেইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝