ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেনসহ অন্যান্যরা।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরা যাতে সহজ পদ্ধতিতে তাঁদের নির্বাচনী দায়িত্ব পালনের অনুমতিপত্র পান, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই দেশ ও জনগণের কল্যাণ সাধনে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অপসাংবাদিকতা প্রতিরোধসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝