Friday | 5 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 5 June 2026 | Epaper
BREAKING: যমুনা সেতুর পূর্ব প্রান্তে দীর্ঘ যানজট      শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, নিহত ১২      দৌলতদিয়া ঘাটে আবারও বাস পড়ল নদীতে      বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ নিহত ৩      বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে বিশেষ তহবিল গঠন      আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার আলটিমেটাম      চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ ৫ জনের মৃত্যু      

মুন্সীগঞ্জের ২টি আসনে ১১ নেতাকে বহিস্কার

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:১০ পিএম   (ভিজিট : ১৫১)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপি ও মহিলা দলের ৮ নেতাকে বহিস্কার করা হয়েছে।  

বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীনা, জেলার সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে বহিস্কার করা হয়।

এ নিয়ে গত কয়েকদিনে মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার ১৩ বিএনপি নেতাকে বহিস্কার করা হলো। এরআগে জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীকে বহিস্কার করা হয়। তাছাড়া জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়াও, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় প্রার্থীর ভাইসহ ইউনিয়ন বিএনপির ৩ নেতা ও দুইটি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

বহিস্কৃত নেতারা হলেন, জেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া ও রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত। বহিস্কৃত বিএনপি নেতা মতিন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই। এছাড়াও মহাকালি ইউনিয়ন ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

এমএইচএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close