ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সারা বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিতে চাই। পেছনের বিষয় নিয়ে আর কামড়াকামড়ি করতে চাই না, জাতিকেও বিভক্ত করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগোতে চাই।’

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনি জনসংযোগ শুরুর আগে এসব কথা বলেন তিনি।

ওই আসনে বিএনপির প্রার্থীর প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, ‘এখানে আমার একজন প্রতিদ্বন্দ্বী আছেন, আরও অনেকে আছেন। বিশেষ একজন প্রতিদ্বন্দ্বীকেও আমি স্বাগত জানাই। আসুন, সবাই মিলে মাঠে নামি। সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্ত ও সুশৃঙ্খলভাবে যার যার প্রচার চালাই। পরস্পরের প্রতি সম্মান রাখি এবং আমাদের বক্তব্য জনগণের কাছে তুলে ধরি।’

তিনি আরও বলেন, ‘আমরা আস্থা রাখি জনগণের ওপর। আস্থার ভার নিজের হাতে তুলে নিতে চাই না। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকেই মেনে নেব এবং তাকে স্বাগত জানাব।’

নিজের নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব। আপনারা দোয়া করবেন।’

জামায়াত আমির বলেন, ‘এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি। তবে যেহেতু আমি এখান থেকে নির্বাচন করব, এটার জন্য আলাদা করে স্বপ্ন দেখি। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা আমি করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন, তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে, ভোটে, তাহলে আমরা ইনশা আল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।’

জামায়াতের আমির কাফরুল উচ্চবিদ্যালয়ের উন্নতি কামনা করে বলেন, ‘যখন ঢুকি, তখন বাচ্চারা আজকে আমাকে রিসিভ করেছে। আমি সিমপ্লি আজকে অভিভূত।’

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝