ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তালতলীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম
X
Advertisement

বরগুনার তালতলী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত শিক্ষার্থীর নাম স্বাধীন দাস (১৬)। তিনি প্রদীপ দাসের ছেলে এবং তালতলী পাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে স্বাধীন দাসের নানি কিরণবালা বাড়িতে এসে তাকে ডাকাডাকি করেন। ঘরের ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে দরজা খুলে ঘরের সামনের বারান্দায় নাতি স্বাধীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।

নিহতের মা কাকলী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, স্বাধীন দাসের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে তিনি ছেলেকে সতর্ক করেছিলেন। তার ধারণা, মানসিক চাপে এই ধরনের ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন এবং পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরাতহাল রিপোর্ট তৈরি করার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এইচএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement