ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় হেভিওয়েটদের সঙ্গে ভোটের মাঠে ২ নারী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১১ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার বিভিন্ন আসনের প্রার্থীরা ইতোমধ্যে প্রচার–প্রচারণায় মাঠে নেমেছেন। ভোটের মাঠে শুরু হয়েছে তাদের ভোটপ্রার্থনা। এসব মাঠে বিএনপি ও জামায়াতসহ অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছালমা আক্তার ও রাহেলা খাতুন নামে দুই নারী প্রার্থী।

নারী প্রার্থী ছালমা আক্তার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে নির্বাচন করছেন। তিনি সুন্দরগঞ্জ উপজেলার মধ্য শান্তিরাম গ্রামের এ বি এম মিজানুর রহমানের স্ত্রী।

এ আসনে বিএনপি, জামায়াত ও জাপা মহাসচিবসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ছালমা আক্তারও ভোটের মাঠে লড়ছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। ইতোমধ্যে অন্যান্য প্রার্থীর ন্যায় ছালমা আক্তারও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচারণা চালাচ্ছেন।

অপর প্রার্থী রাহেলা খাতুন গাইবান্ধা-৫ (ফুলছড়ি–সাঘাটা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কবাদী)-এর কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গাইবান্ধা শহরের থানাপাড়ার জাহেদুন নবীর স্ত্রী।

এ আসনে বিএনপি-জামায়াত ও জাপা মহাসচিবসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রাহেলা খাতুনও ভোটের মাঠে রয়েছেন। এখানে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ২৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ২৭৫ জন, নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৯৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এসব ভোটারের মন জয় করতে নানা প্রতিশ্রুতির ভাণ্ডার নিয়ে হাজির হচ্ছেন রাহেলা খাতুন।

সংসদ সদস্য পদপ্রার্থী ছালমা আক্তার বলেন, এলাকার উন্নয়নের লক্ষ্যে ভোটারদের বোঝানোর চেষ্টা করছি। নির্বাচিত হলে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।

অপর প্রার্থী রাহেলা খাতুন বলেন, অতীতে এই আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বী মিয়া দীর্ঘদিন এমপি ছিলেন। এ সময়ে মানুষের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করব, ইনশাল্লাহ।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টিএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝