ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটি সড়কে বাস চলাচল শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম
X

সারাদিন বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা থেকে রাঙ্গামাটির সাথে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সৌদিয়া পরিবহনের সাথে টোকেন দ্বন্দ্বের কারণে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি বৃহস্পতিবার সকাল থেকে রাঙ্গামাটির সাথে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

বিআরটিসি বাস চালানোর চেষ্টা করলে সেটিও বন্ধ করে দেয় চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।

এতে বিপাকে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রীরা। অবশেষে প্রশাসনের সঙ্গে রুদ্ধশ্বাস বৈঠকের পর মালিক সমিতির নেতৃবৃন্দ সন্ধ্যা ছয়টা থেকে বাস চালানোর সিদ্ধান্ত নেয়।

বিকাল চারটায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের সভাপতিত্বে সেনাবাহিনী, পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির নেতৃবৃন্দের সাথে সভা করা হয়। প্রায় দুই ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনার পরও সমিতির নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্ত নিতে না পারায়, বর্তমান নির্বাচনকালীন সময়ে সবকিছু স্বাভাবিক রাখার প্রয়োজনে যেকোনও পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন।

পরবর্তীতে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ নিজস্ব আলোচনার পর পুনরায় বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয়।

চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. সৈয়দ হোসেন বলেন, “নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায়, প্রশাসনের অনুরোধসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে সন্ধ্যা ছয়টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝